ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

তারেক রহমানের নির্দেশে সবুজ দেশ হবে বাংলাদেশ-আমান উল্লাহ আমান

বিএনপির নব স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ ব্যাপকভাবে বৃক্ষরোপণে অংশ নিচ্ছে। তার নির্দেশনায় বাংলাদেশ একটি সবুজ ও পরিবেশবান্ধব দেশে পরিণত হবে। গতকাল সোমবার বিকেলে কেরাণীগঞ্জে-২ আসনের তারানগর ইউনিয়নের জাউলাপাড়া গ্রীনভিউ সোস্যাল ডেভেলপমেন্ট-এর আয়োজনে সবুজ প্রকৃতি, সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মো. আশরাফুল আলম খান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমান উল্লাহ আমান বলেন, বৃক্ষরোপণের ফলে দেশে সবুজ বনায়ন বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এভাবে আগামী পাঁচ বছরে দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। আমান উল্লাহ আমান বলেন, বিএনপি যা বলে, তা করে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশশ্রুতি দিয়েছিলেন, সরকার তা বাস্তবায়নে সফল হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ছাত্রদল নেতা হাজী সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

তারেক রহমানের নির্দেশে সবুজ দেশ হবে বাংলাদেশ-আমান উল্লাহ আমান

আপডেট সময় ০৮:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬