ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

প্রশাসনকে জনগণের নিরবচ্ছিন্ন সেবা দিতে হবে-গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রশাসনকে জনগণের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে হবে। কারণ জনগণের করের টাকায় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হয়। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছরে জনগণ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সেবা পায়নি। বিএনপি সরকার গঠনের পর জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
গতকাল সোমবার সকালে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন পরিদর্শন এবং জিআর প্রকল্পের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা সবাই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তবে নিজের স্বাধীনতা ভোগ করতে গিয়ে যেন অন্যের স্বাধীনতা হরণ না করি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে সীমিত পরিসরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, পাশাপাশি মন্দির ও গির্জার ধর্মীয় সেবকদের সম্মানী ভাতাসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাই এসব সুবিধার আওতায় আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ শিবলিজ্জামান, ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল গনি, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মো. আশরাফ হোসেন, মো. আজাদ হোসেন, যুবদল নেতা আবু জাহিদ মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

প্রশাসনকে জনগণের নিরবচ্ছিন্ন সেবা দিতে হবে-গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় ০৮:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬