ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ঋণের চাপে বিষপানে ছেলের আত্মহত্যা, শোকে বাবার মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কিস্তির টাকা না দিতে পারায় বিষপানে লিটন কাজী(৩২) নামে একজন আত্মহত্যা করেছেন। শোকে বৃদ্ধ বাবা মান্নান কাজী(৬০) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে। গত ১৭ আগস্ট রাত ১০টায় একসঙ্গে বাবা-ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন কাজী ব্যুরো বাংলাদেশ, কারসা, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও থেকে লোন উত্তোলন করেন। রোববার কিস্তির টাকা পরিশোধ করতে চাপ দেওয়া হলে এক এনজিও কর্মীর সঙ্গে বাগ্বিত-া হয়। এরপর অপমানে বিষপান করেন। পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান। পরদিন সোমবার মুকসুদপুর থানা থেকে আইনি প্রক্রিয়া শেষে লিটন কাজীর লাশ বাড়িতে আনলে বাবা মান্নান কাজী ছেলের লাশ দেখে শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একই সঙ্গে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। গ্রাম পুলিশ বাচ্চু শেখ জানান, লিটন কাজী কয়েকটি এনজিও থেকে লোন নিয়েছেন, এ কারণে হতাশায় এ কাজ করেছেন। বিষয়টি মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদ হোসেন নিশ্চিত করেছেন। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমাদের জানানো হলে আমরা তার লাশ সুরতহাল রিপোর্ট করার জন্য ফরিদপুর মর্গে যাওয়ার জন্য বলি। সেখান থেকে সুরতহাল শেষে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ঋণের চাপে বিষপানে ছেলের আত্মহত্যা, শোকে বাবার মৃত্যু

আপডেট সময় ০৮:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬