ফরিদপুরের নগরকান্দায় এক পঞ্চাশোর্ধ অজ্ঞাত পাগল তুলকালাম কান্ড ঘটিয়েছে আর তাকে উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া নামক স্থানে। স্থানীয় সূত্রে জানাগেছে মঙ্গলবার দুপুরে ফরিদপুর ভাঙ্গা সড়কের শ্রীরামদিয়া নামক স্থানে এই পাগল বেশ কয়েকটি যানবাহনে লাঠি দিয়ে গাড়ীর গ্লাস ভেঙ্গে ফেলেন। এতে স্থানীয় লোকজন তাকে ধরার জন্য পাকড়াও করলে পাগল দৌড়ে শ্রীরামদিয়া গ্রামের লিটন মোল্যার ঘরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে অনেক ডাকাডাকি করলেও পাগল দরজা না খুলায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি দরজা ভেঙ্গে সেই পাগল টিকে উদ্ধার করে নগরকান্দা থানায় নিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের পাগল উদ্ধার অভিযান স্থানীয় কয়েকজন সংবাদকর্মী মোবাইলে লাইভ সম্প্রচার করে এবং শত শত উৎসুক জনতা উপস্থিত হয়ে দেখতে থাকেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা (সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ বলেন, পাগল শারীরিক ভাবে সুস্থ নাকি মানসিক বিপদগ্রস্ত সেই জন্য ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। একটি সুত্র জানায় পাগলটির বাড়ী কুষ্টিয়া জেলায় তবে তার নাম জানা যায়নি। এলাকার অনেকেই পাগলকে মারধরের চেষ্টা করলে পুলিশ পাগলকে তাদে
সংবাদ শিরোনাম
নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড-উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস
-
বিলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি - আপডেট সময় ০৮:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- 56
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























