মাদারীপুরের কালকিনি পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় প্রস্তাবিত বিভিন্ন সাব-প্রজেক্টের ওপর এক অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ সভার আয়োজন করে। কালকিনি পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব ক?রেন কাল?কি?নি পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অ?ফিসার সাইফ-উল-আরেফিন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালকিনি পৌরসভার সহকা?রি প্রকৌশলী রা?কিব হোসেন। এসময় অনুষ্ঠানে উপ?স্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপ?তি মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মু?ন্সি, উপজেলা প্রাথ?মিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম, কাল?কি?নি পল্লী সঞ্চয় ব?্যাং?কের ম্যানেজার মাসুম হোসেন, উপজেলা যুবদ?ল নেতা সিকদার মামুন, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করে পরামর্শক প্রতিষ্ঠান বিসিএস, জেভি (এইচআরডিআইসি ও ডিইসিএল)। সভায় পৌরসভার পরিকল্পিত নাগরিক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা এবং অভ্যন্তরীণ সড়ক অবকাঠামো শক্তিশালীকরণের লক্ষ্যে একাধিক সাব-প্রজেক্টের বিস্তারিত তুলে ধরা হয়। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থায়িত্ব নিশ্চিত করা এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও চাহিদাকে প্রাধান্য দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা পৌরসভার সার্বিক উন্নয়নে এসব প্রস্তাবিত সাব-প্রজেক্টের দ্রুত বাস্তবায়ন কামনা করেন এবং ভবিষ্যতে টেকসই নগর গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সংবাদ শিরোনাম
মাদারীপুরের কালকিনি পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আলোচনা সভা
-
জাহিদ (কালকিনি) মাদারীপুর - আপডেট সময় ০২:৩৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- 47
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























