ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মৃত আবুল বরকত সরকারের ছেলে। কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশন নন-গেজেট কর্মচারী কল্যাণ কর্মী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা তাঁর মরদেহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে নিজ বাড়িসংলগ্ন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় ০২:৪২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬