যদুনাথপুর উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন যদুনাথপুর ইউনিয়ন পরিষদের উত্তর পাশে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে এলাকার শিক্ষানুরাগী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি শাহরিয়ার সুমন। গতকাল স্কুলে তিনি এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। শিক্ষার্থীদের মাঝে ১৬ জোড়া ভোট , ১টি ফুটবল ও ১ সেট জার্সি বিতরণ করেন তিনি। ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ গনী সহকারী প্রধান শিক্ষক আব্দুর রশিদ খান, ক্রীড়া শিক্ষক মোঃ আতিকুর রহমান সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ গনী বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করায় আমি বিদ্যালয়ের সভাপতি কে ধন্যবাদ জানাই এবং তার শিক্ষার্থীদের কে এই সহযোগিতা শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। বিদ্যালয় সভাপতি শাহরিয়ার সুমন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয়ের ক্রীড়া ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতেই আমার এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকা-ে বিদ্যালয়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়া সামগ্রী পেয়ে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবাদ শিরোনাম
ধনবাড়ীর যদুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি “সুমন” উদ্যোগে ক্রীড়া-সামগ্রী বিতরণ
-
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল - আপডেট সময় ০৮:১৫:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- 42
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























