ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একটি দোকান ঘর অবৈধ নির্মাণ করাকে কেন্দ্র করে ৩২ পরিবারের মাথায় হাত। সব মালামাল আর দুপুরের ভাত, তরি তরকারিসহ সব লন্ডবন্ড করতে হয় প্রসাশনে। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় গড়ে ওঠা ছোট-বড় অন্তত ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে খাবারের হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের সরকারি জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। তবে কেউ মুখ খুলছে না দখলের বিষয়। প্রতিবাদে সামনে রয়েছে ক্ষুদ্র দোকানিরা, প্রভাবশালীরা দুর হতেই কাজ করছেন, নানা রকমের ইন্ধন যোগায়। শেষ রক্ষায় চিহ্নিত দোকানের রেহাই পেলোনা। তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে রোববার সকালে অভিযান শুরু করা হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযানের বিষয়ে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবারও সেখানে অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠে। তাই পুনরায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও বলেন, লঞ্চঘাট ও এর আশপাশের সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না। অবৈধ স্থাপনার বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬