ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা ও সাজানো মামলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারের চকরিয়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক আদিল আহমেদ চৌধুরী ও এইচএম ইসমাইল তুহিনের ওপর হামলা, সাংবাদিকের ৮৫ বছর বয়সী বৃদ্ধা মাকে আহত করা এবং উল্টো সাজানো মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে চকরিয়া নিউমার্কেটের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে চকরিয়া, কক্সবাজার ও লামায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মনিক তার ভাই ফরিদ কন্ট্রাক্টরের কাজে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা, তাদের পরিবারের সদস্যদের ওপর নির্যাতন এবং পরে উল্টো মামলা দিয়ে হয়রানি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। একজন প্রবীণ নারীকে আহত করার ঘটনাও কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন থেকে সাংবাদিকরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এ সময় চকরিয়া, কক্সবাজার ও লামায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

সাংবাদিকদের ওপর হামলা ও সাজানো মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০২:৫৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬