ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা

গজারিয়ায় ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যাপীঠ ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদ এবং শিক্ষক-কর্মচারীদের যৌথ অংশগ্রহণে এই সভা সম্পন্ন হয়। (২৭ আগস্ট) বৃহস্পতিবার বিদ্যালয় প্রধান শিক্ষক কার্যালয়ে কমিটির নবনির্বাচিত সভাপতি ড.মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহজাহান শিকদার। সভার শুরুতে নতুন সভাপতি ড. মো. মোজাম্মেল হক বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। পরবর্তীতে স্বাগত বক্তব্যে সভাপতি ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন,শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পরিচালনা পর্ষদের সাথে শিক্ষক ও কর্মচারীদের যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মু. শাহজাহান শিকদার, শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন মো: সাখাওয়াত হোসেন এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মো নজরুল শিকদার সহকারী প্রধান শিক্ষক ফারজানা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক ফাতেমা আক্তার, রুমেনা আফরোজা, হালিমা আক্তার, দেওয়ান কামরুজ্জামান, কৃষ্ণ পদ হালদার, মো. শাহাদাত হোসেন, রতন আহমেদ, সহকারী শিক্ষক রতন আহমেদ, নাজমুল হাসান পারভেজ, সাখাওয়াত, ছাবেকুন্নাহার, আশ্রাফুন নেছা, লেলিন ঢালি, মেহেদী হাসান, নাঈম মিয়া, আবু মুসাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শিক্ষক ও কর্মচারী বিদ্যাপীঠের শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল করতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আজ আমাদের প্রথম সভায় আমরা পরিচিতি পর্ব এবং আগামীতে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করেছি। সর্ব প্রথমে আমরা স্কুলের শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা

আপডেট সময় ০২:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬