ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন

আনন্দ ও উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের মধুপুরে দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে শ্রমিক সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শ্রমিকদের সুশৃঙ্খলভাবে ভোট দিতে দেখা যায়। ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৪৬ জন। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে একই দিন ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। ভোট দিতে আসা শ্রমিকদের কয়েকজন বলেন, শ্রমিকদের অধিকার আদায়, পেশাগত নিরাপত্তা ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেনÍএমন নেতৃত্বই তারা নির্বাচিত করতে চান। এ প্রত্যাশা থেকেই তারা উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনকালে প্রধান আহ্বায়ক ও নির্বাচন কমিশনার আব্দুল মালেক তুলা, উপদেষ্টা মো. লস্কর আলী মেম্বার, জয়নাল আবেদীন বাবলু, হেলিন যেত্রা, সাইফুল ইসলাম, ফিলিপ কুবি ও লোটিশ ডিও উপস্থিত ছিলেন। এছাড়া মধুপুর কুলি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আদিত্য সরকার উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আব্রারুল হক শিমুল। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন আব্দুল আউয়াল। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আশিক রায়হান ও কেরামত আলী। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন নেতৃত্ব শ্রমিকদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দোখলা কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন

আপডেট সময় ০৩:১৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬