ধর্মীয় শিক্ষা বিস্তার ও নৈতিক প্রজন্ম গড়ার লক্ষ্যে ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের স্বনামধন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান বলিভদ্র দাখিল মাদ্রাসার নূরানী কিন্ডারগার্টেন শাখা এবং হযরত খাব্বাব (রাযি.) দারুল উলূম মাদরাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষা ২০২৬ শনিবার ২৯-৮-২৬ সকাল ১০ টায় মাদ্রাসা কক্ষে শতাধিক পরীক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উদ্দীপনার মধ্যে সুসজ্জিত শ্রেণিকক্ষে কোমলমতি ছাত্র-ছাত্রীরা শৃঙ্খলার সাথে পরীক্ষায় অংশ নিচ্ছে। নূরানী শাখার ছোট শিক্ষার্থীরা রঙিন টেবিলে বসে লিখছে। অপরদিকে মৌখিক পরীক্ষায় শিক্ষকম-লীর সামনে শিক্ষার্থীরা তিলাওয়াত ও প্রশ্নের উত্তর দিচ্ছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, কুরআন-হাদিস, আরবী, বাংলা ও গণিত বিষয়ে পরীক্ষা নেয়া হয়েছে। নকলমুক্ত ও আনন্দঘন পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়। হযরত খাব্বাব (রাঃ) দারুলউলুম মাদরাসার মুহতামিম মোঃ মোশারফ হোসেন বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বহুমাত্রিক জ্ঞান অর্জন করতে হবে। জীবনের নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্যের পথে এগিয়ে যেতে ধৈর্য, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।
সংবাদ শিরোনাম
ধর্মীয় শিক্ষা বিস্তারে বলিভদ্র দাখিল মাদ্রাসা এর নূরানী শাখা ও হযরত খাব্বাব (রাঃ) দারুল উলূম মাদরাসায় পরীক্ষা
-
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল - আপডেট সময় ০৩:২০:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- 53
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























