ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

মোটরসাইকেল দ‍ুর্ঘটনায় নগরকান্দার তিন বন্ধুর মৃত্যু

মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দার তিন বন্ধুর মৃত্যুর খবর পাওয়াগেছে। জানাগেছে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় একটি মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সারে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা(২২), আজগার শেখের ছেলে সজিব শেখ(২১) ও মোটরসাইকেল চালক একই গ্রামের ইনায়েত মোল্লার ছেলে নয়ন মোল্লা(২০)। স্থানীয় সূত্রে জানাগেছে তিন বন্ধুই প্রবাসে ছিলেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পরে চয়ন, সজিব ও নয়ন একটি মোটরসাইকেলে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে যায়। ঘুরাঘুরি শেষে তারা নগরকান্দার বাড়ির দিকে যাচ্ছিলেন। নওপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই চয়ন মোল্লা নিহত হন। আহত হন মোটরসাইকেল আরোহী দুইজন। স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যান। আহত মোটরসাইকেল চালক নয়ন মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে মধ্যরাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। একজন ঘটনাস্থলে আরেকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এবং অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মর্মান্তিক দূর্ঘনায় একই গ্রামের তিন বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং তিন বন্ধুকে পাশাপাশি কবরে শায়িত করা হয়েছে। তিনজনের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। আরো সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

মোটরসাইকেল দ‍ুর্ঘটনায় নগরকান্দার তিন বন্ধুর মৃত্যু

আপডেট সময় ০৭:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬