ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

মধুপুরে বাল্যবিবাহ মাদক কারবারি ও নারী নির্যাতন প্রতিরোধে মত বিনিময় সভা

মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ নানা সামাজিক ব্যাধি প্রতিরোধে টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার ৯ নম্বর অরণখোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার শুধু ব্যক্তিজীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একইভাবে বাল্যবিবাহ ও নারী নির্যাতন সামাজিক অস্থিরতা বাড়ায়। এসব ব্যাধি নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অরণখোলা ইউনিয়নের প্রশাসক শারমিন সুলতানা সুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা ও আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল। সভায় বক্তারা আরও বলেন, সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রথমেই প্রয়োজন জনসচেতনতা। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদক ও জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তাদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন ইতিবাচক কর্মকা-ে সম্পৃক্ত করতে হবে। বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের দায়িত্বশীল নাগরিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তারা অরণখোলা ইউনিয়নে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ সব ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

মধুপুরে বাল্যবিবাহ মাদক কারবারি ও নারী নির্যাতন প্রতিরোধে মত বিনিময় সভা

আপডেট সময় ০৭:৪০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬