ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

টঙ্গীবাড়ী উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের আনন্দ বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। গত রোববার (৩০ আগস্ট) বিকালে ক্ষতিগ্রস্ত আনন্দ বাজারে গিয়ে অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত চারজন দোকান মালিকের মাঝে আপৎকালীন সহায়তা হিসেবে দুই বান করে ঢেউটিন প্রদান করা হয়। পরিদর্শনকালে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পরবর্তী সময়ে আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় টঙ্গীবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল খানসহ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন আনন্দ বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত চারজন দোকান মালিককে আপৎকালীন সহায়তা হিসেবে ঢেউটিন প্রদান করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যথাযথভাবে নির্ধারণ করে বিধি অনুযায়ী তাদের আর্থিক সহযোগিতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে। এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

টঙ্গীবাড়ী উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট সময় ০৯:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬