বিদ্যুৎ সংকট নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষতি মহিলা সংসদ সদস্য (৩৩৭) ও জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেছেন- বৈষম্য দূর করতে হবে। তারা বারবারই জাতীয় সংসদে বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলেছেন। কিন্তু বিদ্যুৎমন্ত্রী প্রত্যেকটি প্রশ্ন এড়িয়ে যান এবং বলেন যে বিদ্যুৎ এসে যাবে। তিনি আগেও যেমন সফল বিদ্যুৎ মন্ত্রী ছিলেন এখনও তিনি সফল বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎবিহীন বিদ্যুৎ মন্ত্রী। কোন উপজেলা থেকে এমনও তাদেরকে বলা হয়েছে যে- বিভিন্ন ইউনয়ন থেকে জনগণ বিদ্যুৎ অফিসে ঘেরাও করবে। তারা আলাদা পুলিশ প্রটাকশন চেয়েছে তাদের কাছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন গ্রামীন অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শনে এসে ডাকবাংলোতে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে দোষ দেন, কিন্তু অন্তবর্তীকালীন সরকার তো ফেস করেছেন হাসিনা সরকারের অব্যবস্থাপনা। এরপরেও অন্তবর্তীকালীন সরকারের সময় বিদ্যুতের অবস্থা এতটা খারাপ ছিলনা। ওই কঠিন সময়ের মধ্যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেও তারা কিন্তু বিদ্যুৎ সরবরাহ করেছে। হাসিনা সরকারের উত্তরাধিকার সরকার হলো বর্তমান সরকার। সুতরাং সরকার বিদ্যুৎ নিয়ে কি করছেন, কি ধরনের খেলা খেলছেন এটা আসলে জনগণ জানতে চায়। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি এ সময় বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এ দেশের মানুষ হাসিনাকে তাড়িয়েছে। সেই বৈষম্য রয়েই গেছে। জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে বৈষম্য করা হচ্ছে। বিভিন্ন বরাদ্ধ নিয়ে তারা বৈষম্য করছেন। যখন আমরা প্রতিবাদ করছি তখন কিছু উন্নয়ন বরাদ্ধ দিচ্ছে। এ সময় সংসদ সদস্য জেলা পরিষদের ডাকবাংলোর জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন এটা তো যে কোন সময় ভেঙে পড়বে। উপজেলার উন্নয়নের লক্ষ্যে উপজেলার সার্বিক তথ্য তাকে জানাতে দলীয় নেতাদের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আলীমুজ্জামান, জেলা ইউনিটের সদস্য খোন্দকার মনির আজম মুন্নু, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই জোয়াদ্দার, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, বালিয়কান্দি বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গণি মানিক, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো: আবু তাহের প্রমূখ। জামায়াত নেতা মনির আজম মুন্নু এ সময় এমপির কাছে দাবি তোলেন রাজবাড়ী-২ আসনটি পূর্বের যে সীমানা নির্ধারণ ছিল সেটা পূনর্বহাল করার এবং বালিয়াকান্দি পৌরসভা গঠনের বিষয়ে সংসদে কথা বলার অনুরোধ করেন।
সংবাদ শিরোনাম
বৈষম্য দূর করতে হবে এমপি নূরুন্নিসা সিদ্দীকা
-
জাকির হোসেন (বালিয়াকান্দি) রাজবাড়ী - আপডেট সময় ০৩:২৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 92
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















