ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

মধুপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৬ এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রীতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সোমবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান এর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর নির্বাচনী অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি ডাক্তার তাসনিম হাসান। ডাক্তার তাসনিম হাসান বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি একটি ইন্সটিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আলোচিত। তিনি বলেন বাংলাদেশে একমাত্র ছাত্র সংগঠন যারা ইভটিজিং মাদকাসক্ত এবং অন্যান্য অনৈতিক কাজ থেকে বিরত থাকে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী বিষয়ক সম্পাদক মধুপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মন্তাজ আলী। তিনি বলেন আজকে যে তোমাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে এটা হচ্ছে তোমাদের জীবনের প্রথম ধাপ, তোমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। সামনে অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপুর দারুন নাজাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসাইন, বাংলাদেশ জামাতে ইসলামী মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রেদোয়ান উল্লাহ খান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মধুপুর শাখার সাথী মোঃ আল আমিনের সঞ্চালনায় উপস্থিত কৃতি ছাত্র-ছাত্রীদের টেস্ট এবং অন্যান্য গিফট প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

মধুপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় ০৩:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬