ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

নগরকান্দার এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার বিদায় সংবর্ধনা

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এম এন একাডেমীর (মহেন্দ্র নারায়ণ একাডেমি) প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন মিয়ার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে সরকারি এম এন একাডেমী আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি রেজওয়ানা আফরিন। বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রল্লাদ বিশ্বাস, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা , লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, এম এন একাডেমীর সিনিয়র শিক্ষক মোজাহিদুর রহমান, আসমা আহমেদ,খন্দকার গোলাম কিবরিয়া, সোনিয়া খানম, আবু ইউনুস খান, শফিকুল ইসলাম মন্টু, কানিজ ফাতেমা, আবিদা সুলতানা, সাফওয়ান সাফি, রাজিব চৌধুরী প্রান্ত, ফাহমিদা আক্তার অর্ষা প্রমুখ। বিদায়ী প্রধান শিক্ষক বেলায়েত হেসেন মিয়া বলেন, আমি আমার শিক্ষকতা জীবনের একটা বড় সময় এই বিদ্যালয়ের জন্য দিয়েছি। আজকের এই সম্মান আমাকে আবেগে ভাসিয়ে দিয়েছে। শিক্ষকতা আমার কাছে শুধু পেশা নয়, এটি দায়িত্ব ও ভালোবাসার জায়গা। তিনি আরও বলেন, এই বিদ্যালয়টি আমার কাছে সন্তানের মতো। অবসরে গেলেও এর অগ্রগতির জন্য আমার দোয়া থাকবে সবসময়।
দশম শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান সাফি বলেন, স্যার আমাদের শুধু পড়ালেখা নয়, শৃঙ্খলা ও ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। স্যার চলে যাচ্ছেন এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, একজন শিক্ষক জাতি গঠনের কারিগর। আজকের আয়োজন প্রমাণ করে যদি একজন শিক্ষক নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে তিনি মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকেন। সবশেষে একটি সুসজ্জিত গাড়ীতে করে তার বাড়ীতে পৌছে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

নগরকান্দার এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৩:৫৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬