দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২৮ নম্বর বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান। সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা দেন সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী। এদিন প্রিয় শিক্ষককে সম্মান জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তার কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। আবেগঘন এই আয়োজনে উপস্থিত অনেকের চোখেই জল নেমে আসে। বিদায়ী বক্তব্যে মোঃ খলিলুর রহমান দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা স্মরণ করে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে অংশ নিয়ে সহকর্মী ও অতিথিরা জানান, মোঃ খলিলুর রহমান শুধু একজন দক্ষ প্রধান শিক্ষকই ছিলেন না, বরং তিনি ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির একজন প্রকৃত অভিভাবক ও পরামর্শদাতা। তার সততা, শৃঙ্খলা ও শিক্ষার প্রতি একাগ্রতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামিল বাশার এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদা খাতুন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ধনবাড়ী, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক, যমুনাপুর ইউনিয়ন বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন ফজলুল রহমান, প্রধান শিক্ষক, ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিজানুর রহমান, প্রধান শিক্ষক, সমতকুড় হাজী আঃ খালেক সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজমা উল হোসনা, প্রধান শিক্ষক, পানকাতা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় চন্দনা রাণী বর্ধণ, সাবেক প্রধান শিক্ষক, কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, বাঔজান সরকারি প্রাথমিক বিদ্যালয় আবু সাঈদ, সহকারী শিক্ষক, মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। মোঃ খলিলুর রহমান শিক্ষকতা জীবনের শুরু হয় প্রথম যোগদানের তারিখ ৩১/৫/১৯৯০ হরিশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাগঞ্জ, সিলেট থেকে। তার উপর ১৯৯৫ বেরিবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মধুপুর আসেন তার উপর আম্বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯৯৭ সালে আসেনসহকারি শিক্ষক হাজরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০১০ সালে এই স্কুল থেকে প্রধান শিক্ষক হন পরে ৩১/৩/২০১৬ বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগ দান করেন এবং স্কুল থেকেই বিদায় নেন তিনি। একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই মেয়ের জনক। আনুষ্ঠানিকতা শেষে একটি বিদায়ী এই শিক্ষককে যাত্রাপথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে প্রিয় শিক্ষককে বিদায় জানান স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
সংবাদ শিরোনাম
দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন প্রধান শিক্ষক খলিলুর রহমান
-
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল - আপডেট সময় ০৪:০০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 42
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























