ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কালকিনিতে ইউএনও-এসিল্যান্ডসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদসমূহ শূণ্য, ব্যাহত হচ্ছে জনসেবা

মাদারীপুরের কালকিনি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের গুরুত্বপূর্ণ পদগুলো শূণ্য থাকায় প্রশসানিক ও সাধারণ মানুষের সেবা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। গত বুধবার (২৬ আগস্ট) কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ফলে ইউএনও পদে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশসানিক কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদেও কর্মকর্তা না থাকায় ভূমি সংক্রান্ত সেবা, নামজারি, ভূমি বিরোধ নিষ্পত্তি ও মোবাইল কোর্ট পরিচালনাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে জটিলতা দেখা দিতে পারে। অন্যদিকে উপজেলা পরিষদ ও পৌর প্রাশসাকের গুত্বপূর্ণ পদ শূন্য থাকায় স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৬-২৭ অর্থবছরের কালকিনি পৌরসভার বাজেটও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে সাইফ-উল-আরেফীন ঘোষণা করেছিলেন। স্থানীয়দের অভিযোগ, একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকলে সরকারি সেবা নিতে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে ভূমি, পৌরসেবা, উন্নয়ন প্রকল্প, প্রাসনিক অনুমোদন ও বিভিন্ন সরকারি কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি তৈরি হতে পারে। স্থানীয় সচেতন মহল দ্রত শূন্য পদগুলোতে যোগ্য কর্মকর্তা নিয়োগ এবং উপজেলা ও স্থানীয় সরকার ব্যবস্থার নিয়মিত কার্যক্রম সচল রাখার দাবি জানিয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কালকিনি উপজেলা নির্বীহী কর্মকর্তা হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খায়রুন নেছা বলেন, কালকিনির অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশসাক মিজ্ নার্গিস আক্তার বলেন, এ বিষয় নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সাথে কথা বলে জেনে নিন। তবে এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ বলেন, অল্প দিনের মধ্যে কালকিনি উপজেলায় নির্বাহী কর্মকর্তা দিয়ে দেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কালকিনিতে ইউএনও-এসিল্যান্ডসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদসমূহ শূণ্য, ব্যাহত হচ্ছে জনসেবা

আপডেট সময় ০৯:৪৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬