ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

একটি মহল গণতন্ত্রকে নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত-গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, একটি মহল দেশের গণতন্ত্রকে নষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, যখন তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী সেই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে। গত কাল মঙ্গলবার বিকেলে ঢাকা-৩ আসনের জিনজিরা এলাকায় বিএনপির প্রধান কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেরাণীগঞ্জ দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, বিএনপি জনগণের দল। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তার প্রমাণ। জনগণের এই ব্যাপক অংশগ্রহণ বিএনপির প্রতি তাদের আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর মানুষ বিনা কারণে কারাবরণ করেছে। দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছিলো।
দিনের ভোট রাতে হতো, বাক্স্বাধীনতা ছিল না এবং গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে দেশের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, উমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ, আজাদ, আশরাফসহ দলীয় নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

একটি মহল গণতন্ত্রকে নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত-গয়েশ্বর চন্দ্র রায়

আপডেট সময় ১০:০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬