ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

সিন্ডিকেটের দৌরাত্ম্যে অচল ৬ কোটি টাকার বাস টার্মিনাল এখন মাদকসেবীদের আখড়া

ফরিদপুরের বোয়ালমারীতে পৌর শহরের যানজট নিরসন এবং দূরপাল্লার যাত্রীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনাল। উদ্বোধনের প্রায় ছয় বছর পেরিয়ে গেলেও টার্মিনালটি নিয়মিতভাবে সচল না হওয়ায় জনমানবশূন্য স্থানে পরিণত হয়েছে, সেখানে বেড়েছে মাদকাসক্তদের আনাগোনা। মূল শহর থেকে কিছুটা দূরে হওয়ায় সাধারণ মানুষের অনীহা, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির নিদারুণ অপচয় হচ্ছে। জানা যায়, পৌর শহরের অদূরে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ মোড়ে ১ একর ৩৩ শতাংশ জমির ওপর ৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাস টার্মিনালটি উদ্বোধন করা হয়। গুরুত্বপূর্ণ ১৯টি পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি ও বোয়ালমারী পৌরসভা যৌথভাবে বাস টার্মিনাল নির্মাণের কাজ বাস্তবায়ন করে। টার্মিনালের জন্য ১ একর ৩৩ শতাংশ জমি অধিগ্রহণে ব্যয় হয় ৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ২৩ টাকা। অবকাঠামো নির্মাণে ব্যয় হয় আরও ২ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৬৫২ টাকা। টার্মিনালে সাতটি কাউন্টার বিভিন্ন দূরপাল্লার পরিবহন কোম্পানির অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। উদ্বোধনের পর কিছুদিন টার্মিনালটি বেশ জাঁকজমকপূর্ণভাবে সচল থাকলেও সময়ের সঙ্গে এর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। একপর্যায়ে টার্মিনাল থেকে নিয়মিত দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে টার্মিনালটির বিভিন্ন স্থানে নির্মাণসামগ্রী ও বালুর স্তূপ পড়ে আছে। খানাখন্দ, জলাবদ্ধতা ও বড় বড় ঘাস জন্মে জায়গাটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মূল ভবনের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাদক গ্রহণের বিভিন্ন সামগ্রী। সন্ধ্যা নামলে স্থানটি মাদকসেবীদের আনাগোনায় পরিণত হয় বলে এলাকাবাসী জানান। স্থানীয় সূত্রে জানা যায়, টার্মিনালটি উদ্বোধনের পর গোল্ডেন লাইন, বিআরটিসি, সূর্যমুখী, বিকাশ, সাদ, জাকের, সাউদিয়াসহ কয়েকটি পরিবহনের সেবা ছিল। কিন্তু পরবর্তী সময়ে অদৃশ্য কারণে অন্য পরিবহনগুলো এই রুটে যাত্রীসেবা পুরোপুরি বন্ধ করে দেয়। বর্তমানে বোয়ালমারী থেকে শুধুমাত্র গোল্ডেন লাইন পরিবহন ছাড়া অন্য কোনো দূরপাল্লার পরিবহন নিয়মিত সেবা দিচ্ছে না। মাঝে মধ্যে নতুন কোনো পরিবহন চলাচল শুরু করলেও কিছুদিন পর সেটিও আর দেখা যায় না। ফলে একটি নির্দিষ্ট পরিবহনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন যাত্রীরা। এতে প্রতিযোগিতামূলক পরিবহন ব্যবস্থা গড়ে ওঠার সুযোগও সীমিত হয়েছে। বাস মালিক সিন্ডিকেটের এই আধিপত্যের কারণে টার্মিনাল নির্মাণের মূল উদ্দেশ্যও পুরোপুরি ব্যর্থ হয়েছে। শহরের যানজট কমানো এবং নির্দিষ্ট একটি স্থানে দূরপাল্লার বাস কাউন্টার ও যাত্রী ওঠানামার ব্যবস্থা থাকলেও বাস্তবে শহরের ছোলনা মাদ্রাসা সংলগ্ন এলাকায় অস্থায়ী কাউন্টারের ওপরই নির্ভর করতে হচ্ছে। টার্মিনাল থাকলেও সেখানে পরিবহন সেবা না থাকায় যাত্রীরা টার্মিনালমুখী হচ্ছেন না। ফলে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণ এবং বাস সিন্ডিকেটের প্রভাবে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটি কার্যকর হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বোয়ালমারী উপজেলা গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের ম্যানেজার কবির হোসেন বলেন, টার্মিনালে যাওয়ার বিষয়ে মালিকপক্ষকে অবগত করা হয়েছে। আমরা টার্মিনালে না থাকলেও নিয়মিত ভাড়া ও পৌরসভার ট্যাক্স পরিশোধ করছি। টার্মিনালটি দূরে হওয়ায় যাত্রীরা সেখানে যেতে চান না। ফলে সেখানে গেলে আমাদের লোকসানের সম্মুখীন হতে হয়। বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর ও সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক বলেন, পৌর বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বৃষ্টি হলে টার্মিনালটির অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। টার্মিনালটি চালু হলে একদিকে যেমন পৌরসভার আয় বাড়বে, অন্যদিকে শহরের যানজটও নিরসন হবে। তাই টার্মিনালটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এখানে যেসব বাস চলাচল করে, তারা টার্মিনালে যাচ্ছে না। এ কারণে গত ৩ সেপ্টেম্বর সর্বশেষ তাদের লিখিত নোটিশ দেওয়া হয়েছে। এরপরও যদি তারা টার্মিনালে না যায়, তাহলে তাদের পারমিট বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

সিন্ডিকেটের দৌরাত্ম্যে অচল ৬ কোটি টাকার বাস টার্মিনাল এখন মাদকসেবীদের আখড়া

আপডেট সময় ০২:২৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬