ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার নিকট পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ ধারণাপত্র হস্তান্তর

  •  শাহ বুলবুল
  • আপডেট সময় ০৭:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • 151
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত পল্লী সঞ্চয় ব্যাংকের প্রতিনিধি দল। সাক্ষাতকালে উপদেষ্টার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় ব্যাংকের প্রথম বিশেষ প্রকাশনা ও ধারণাপত্র ‘সবার আগে বাংলাদেশ: নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগ’। জাতীয় ইশতেহার ২০২৬ এর উন্নয়ন এজেন্ডার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকের নিজস্ব কর্মকর্তাদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তায় প্রণীত এই ধারণাপত্রটি মূলত গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনের একটি কৌশলগত রূপরেখা। প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে এতে ৪টি বিশেষ কর্মসূচিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমত: ডিজিটাল ইকোসিস্টেম ঋণ কর্মসূচি: গ্রামীণ তরুণদের আইটি ও অনলাইন সেবায় উদ্বুদ্ধ করে প্রান্তিক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা। দ্বিতীয়ত্: পল্লী নারী উদ্যোক্তা ঋণ কর্মসূচি: নারীদের সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা। তৃতীয়ত: এক গ্রাম এক পণ্য ঋণ কর্মসূচি: আঞ্চলিক ঐতিহ্যবাহী পণ্যের মানোন্নয়ন ও বিশ্ববাজারে সংযোগ স্থাপন। চতুর্থত: পল্লী সবুজায়ন কর্মসূচি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ ও সবুজ বনায়ন সৃষ্টি ।
সাক্ষাতকালে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সাথে দেশের সামষ্টিক অর্থনৈতিক সংস্কার, প্রান্তিক আর্থিক সেবা জোরদার এবং সরকারের কৌশলগত উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পল্লী সঞ্চয় ব্যাংকের সক্রিয় ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নুরে আলম তালুকদার এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এসময় তারা জানান, জনগণের কল্যাণে ও সরকারের সুদূরপ্রসারী দেশ গঠন অভিযাত্রায় পল্লী সঞ্চয় ব্যাংক সর্বদা একটি নির্ভরযোগ্য ও গতিশীল প্রাতিষ্ঠানিক সহযোগী হিসেবে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার নিকট পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ ধারণাপত্র হস্তান্তর

আপডেট সময় ০৭:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬