বসবাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখি, রোগমুক্ত থাকি”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মধুপুরের ইউএনও সাইফুল ইসলামের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশে এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও র্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি প্রমূখ। ইউএনও মো: সাইফুল ইসলাম বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ থেকে বাঁচতে সবাইকে নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে ঝাড়ু হাতে নিয়ে উপজেলা চত্বর পরিষ্কার করার পাশাপাশি বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ ছিটানো হয়।
সংবাদ শিরোনাম
মধুপুরের ইউএনও মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে মশক নিধন অভিযান পরিচালিত
-
আব্দুল জলিল (মধুপুর) টাঙ্গাইল - আপডেট সময় ০৪:১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- 46
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























