ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ
জুলাই বিপ্লব স্মরণে ডাকসু জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতা-২০২৬

পুরস্কার পেলেন দৈনিক সংগ্রামের কূটনৈতিক রিপোর্টার মুহাম্মদ নূরে আলম

জুলাই বিপ্লব স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘জাতীয় গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা-২০২৬’-এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন দৈনিক সংগ্রামের কূটনৈতিক রিপোর্টার, জুলাইযোদ্ধা সাংবাদিক, লেখক ও গবেষক মুহাম্মদ নূরে আলম। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তাঁর রচিত হৃদয়স্পর্শী গল্প ‘‘বুলেট কেড়ে নিলো একটি নতুন বাসার স্বপ্ন’’-এর জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে’ ডাকসুর উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সম্পূর্ণ আয়োজনে সহযোগিতায় ছিল স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘গার্ডিয়ান পাবলিকেশন্স’। উল্লেখ্য যে, সাংবাদিক ও গবেষক মুহাম্মদ নূরে আলমের পূর্বপ্রকাশিত গ্রন্থ ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ ইতোমধ্যেই পাঠক ও গবেষকমহলে বহুল প্রশংসিত ও আলোচিত হয়েছে।
তারুণ্যের সাহিত্যচর্চা ও সৃষ্টিশীল সাধনাকে উৎসাহিত করা এবং মহান জুলাই বিপ্লবের ঐতিহাসিক স্মৃতি ও চেতনাকে সাহিত্যের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে শক্তিশালী করার লক্ষ্যে ডাকসু এই ‘জাতীয় গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা-২০২৬’-এর আয়োজন করে। প্রতিযোগিতায় দেশ ও বিদেশের বিপুল সংখ্যক প্রবীণ ও তরুণ লেখক তাঁদের মৌলিক ও সৃজনশীল লেখা জমা দেন। বিচারকম-লীর বস্তুনিষ্ঠ মূল্যায়নের মাধ্যমে বাছাইকৃত সেরা লেখাগুলোকে পুরস্কৃত করা হয়। এ বছর জুলাই গণঅভ্যুত্থানের ওপর রচিত সেরা ২৯টি গল্পের জন্য ২৯ জন গল্পকার এবং ৯টি উপন্যাসের জন্য ৯ জন লেখককে সম্মানিত করা হয়েছে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লেখক ও সাংবাদিক মুহাম্মদ নূরে আলম জানান, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জাতীয় ঐক্যের এক অনন্য নিদর্শন। রাজপথের রক্তক্ষয়ী সংগ্রাম, শহীদদের ত্যাগ এবং সাধারণ মানুষের সীমাহীন প্রত্যাশাকে সাহিত্য ও গবেষণার ফ্রেমে বন্দী রাখা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। এই স্বীকৃতি জুলাই বিপ্লবের স্মৃতিকে অমর করে রাখার প্রচেষ্টায় নতুন প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে ডাকসুর নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, দেশবরেণ্য সাহিত্যিক ও সংস্কৃতিজনসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের আলোচনায় জুলাই বিপ্লবের চেতনাকে সাহিত্যে ধারণ করার এই উদ্যোগকে সময়োপযোগী বলে আখ্যা দেন এবং বিজয়ী লেখকদের অভিনন্দন জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

জুলাই বিপ্লব স্মরণে ডাকসু জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতা-২০২৬

পুরস্কার পেলেন দৈনিক সংগ্রামের কূটনৈতিক রিপোর্টার মুহাম্মদ নূরে আলম

আপডেট সময় ০৬:২৪:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬