ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পারভীন আকতার গতকাল রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি তাঁকে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
পারভীন আকতার একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার। কর্মজীবনে তিনি পল্লী সঞ্চয় ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসি-তে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে (বিএইচবিএফসি) মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতের পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।
পারভীন আকতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ব্যক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জননী। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

আপডেট সময় ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬