ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

কেরাণীগঞ্জের কদমতলীতে ঢাকা জেলার এসপির ঝটিকা অভিযান

ঢাকার কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। গতকাল সোমবার বিকেলে কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় আকস্মিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি সড়কের যানজট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। অভিযানকালে সড়কের ওপর অবৈধভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা, যত্রতত্র যানবাহন পার্কিং এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন বিষয়গুলো তদারকি করা হয়। একই সঙ্গে চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, কেরাণীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা পুলিশের এ ধরনের আকস্মিক অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান ও কার্যকর তদারকি থাকলে কদমতলী এলাকার যানজট অনেকাংশে কমে আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

কেরাণীগঞ্জের কদমতলীতে ঢাকা জেলার এসপির ঝটিকা অভিযান

আপডেট সময় ০৭:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬