ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা কখনো ফিরে আসে না-আমান উল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা কখনো ফিরে আসে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ এখন গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় ঐক্যবদ্ধ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। জনগণের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে সেই স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে। এখন দেশের মানুষের প্রত্যাশা একটি শাšিন্তপূর্ণ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ। আমান উল্লাহ আমান আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। কোনো অপশক্তি যাতে আবারও দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল সোমবার সকালে কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক। সভায় কৃষকদের সার প্রাপ্তির বিষয়ে আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকরা সময়মতো সার পাবেন। কেউ কৃত্রিম উপায়ে সার সংকট সৃষ্টি করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, জাতীয় ইস্যু হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট বেড়েছে। তবে এটি সাময়িক সংকট। যুদ্ধের কারণে সারা বিশ্বেই এর প্রভাব পড়েছে। দ্রুত এ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, দিন দিন নারীরাও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক সরবরাহ ও বিস্তারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক ড. মো. আব্দুস সাত্তার বেগ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও রোহিতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা আক্তার প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা কখনো ফিরে আসে না-আমান উল্লাহ আমান

আপডেট সময় ০৭:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬