ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ফোনের ব্যাক সাইডেও দেখা যাবে নোটিফিকেশন

  • আইটি ডেস্ক:
  • আপডেট সময় ০৩:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • 206

স্মার্টফোন ডিজাইনে আবারও চমক দিতে যাচ্ছে গুগল। প্রযুক্তি বিশ্বে জোর গুঞ্জন আগামী প্রজন্মের গুগল পিক্সেল ডিভাইসগুলোতে দেখা যেতে পারে একেবারে নতুন ধরনের এলইডি ব্যাক লাইট প্যানেল। শুধু সামনে নয়, এবার ফোনের ব্যাক সাইডও হয়ে উঠবে তথ্য জানানোর মাধ্যম।
এই নতুন ফিচারের মূল আকর্ষণ হলো ‘গ্লোয়িং ব্যাক প্যানেল’। অর্থাৎ ফোনের পেছনের পুরো অংশে থাকবে বিশেষ এলইডি লাইটিং সিস্টেম, যা নোটিফিকেশন এলে আলোর মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করবে। বর্তমানে বেশিরভাগ ফোনে ছোট একটি নোটিফিকেশন লাইট বা স্ক্রিন অ্যালার্ট দেখা যায়। কিন্তু এই প্রযুক্তি এলে ফোনের পুরো ব্যাক প্যানেলই আলোকিত হয়ে উঠবে, যা দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি কার্যকরও।
ধরুন, আপনার ফোনে কল, মেসেজ বা অ্যাপ নোটিফিকেশন এলো তখন শুধু স্ক্রিন নয়, ফোনের পেছনটিও জ্বলজ্বল করবে। ফলে ফোনটি উল্টো করে রাখা থাকলেও সহজেই বুঝতে পারবেন নতুন কোনো আপডেট এসেছে। এটি বিশেষ করে তাদের জন্য উপকারী, যারা প্রায়ই নোটিফিকেশন মিস করেন।
আরও একটি বড় সুবিধা হলো কাস্টমাইজেশন। ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন কোন ধরনের নোটিফিকেশনে কী রঙের আলো জ্বলবে। যেমন-কলের জন্য এক রং, মেসেজের জন্য আরেক রং, আবার সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনের জন্য ভিন্ন প্যাটার্ন। এতে ব্যক্তিগত অভিজ্ঞতাও হবে আরও স্মার্ট ও ভিজ্যুয়ালি আকর্ষণীয়।
টেক বিশেষজ্ঞদের মতে, এই এলইডি ব্যাক প্যানেল শুধু ডিজাইনের নতুনত্ব নয়, বরং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করে তুলবে। একই সঙ্গে এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে একটি নতুন ট্রেন্ড তৈরি করতে পারে, যেখানে নোটিফিকেশন শুধু স্ক্রিনেই সীমাবদ্ধ থাকবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ফোনের ব্যাক সাইডেও দেখা যাবে নোটিফিকেশন

আপডেট সময় ০৩:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬