ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান খোকন মিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে তার দলীয় পদ থেকে সেচ্ছায় পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে নগরকান্দা প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে স্বেচ্ছায় শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগসহ দলীও সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার এই সিদ্ধান্ত সম্পুর্ন ব্যক্তিগত এবং কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর প্রতি অসম্মান প্রদর্শনের উদ্দেশ্য নয়। আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আমার পদত্যাগ পত্র গ্রহণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনেরও অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপাতত এই মুহুর্তে কোন দলের সাথে যোগ দিচ্ছিনা। তবে মনে ইচ্ছা হলে যে কোন দলে যোগ দিলেও দিতে পারি। সেটা সময় সাপেক্ষে। আপাতত শারীরিক ও পারিবারিক সমস্যার কারনেই বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ পুড়াপারা ইউনিয়ন শাখার সভাপতি পদ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করার ঘোষণা দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, যুগ্ন- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সাংবাদিক মিজানুর রহমান মিজান, নিজাম নকীব, সাইফুল ইসলাম সাইফ, ইমরুল কবির, শহিদুল ইসলাম, প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আপডেট সময় ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬