ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

ভাঙ্গায় এলোপাতাড়ি গুলির ঘটনায় নারীসহ দুইজন গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে (মহাসড়কে) পথচারীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনায় নারীসহ দুজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১। এসআরবি জানায়, ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার সময় মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গাড়ি পার্কিং নিয়ে অজ্ঞাতনামা স্থানীয়দের সঙ্গে তর্ক-বিতর্ক হয় দুজনের। এক পর্যায়ে গাড়িতে অবস্থানরত হামিদুল গাজী উত্তেজিত হয়ে পথচারীদের ভয়ভীতি দেখাতে এলোপাতাড়ি গুলি চালায়। বুধবার ঢাকার উত্তরা র?্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এসআরবি-১ অধিনায়ক লে. কর্নেল মোঃ নেয়ামুল হালিম খান। গ্রেফতারকৃত আসামিরা হলেন, গুলিবর্ষণকারী মোঃ হামিদুল গাজী(৪২) ও গাড়িতে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনি(২৬)। মোঃ নেয়ামুল হালিম খান বলেন, গত ১৭ আগস্ট রাতে আসামি হামিদুল গাজী তার কথিত বান্ধবী ফাতেমা ইসলাম এনিকে নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে একটি খয়েরি মেরুন রঙের প্রাইভেটকারে রওনা দেন। মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গোপালগঞ্জে যাওয়ার পথে পান খাওয়ার উদ্দেশ্যে এক্সপ্রেসওয়ের পাশে গাড়ী থামালে পার্কিং নিয়ে অজ্ঞাতনামা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। তিনি বলেন, এক পর্যায়ে গাড়িতে অবস্থানরত হামিদুল গাজী উত্তেজিত হয়ে পথচারীদের ভয়ভীতি দেখাতে প্রাইভেটকারের ভেতরে থাকা অবৈধ অস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলিবর্ষণ করে এবং তাৎক্ষণিকভাবে দ্রুতগতিতে গাড়ী চালিয়ে গোপালগঞ্জের দিকে চলে যায়। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা হয় বলেও জানান তিনি। এসআরবি-১ অধিনায়ক বলেন, এ ঘটনায় প্রাথমিক সত্যতা যাচাই ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গুলিবর্ষণকারী চালক এবং নারী আরোহী ডিএমপির বনানী থানা এলাকার ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে অবস্থান করছে। পরে ১৫ সেপ্টেম্বর গভীর রাতে ইম্পেরিয়াল সুইস গার্ডেন হোটেলে অভিযান চালিয়ে গুলিবর্ষণকারী মোঃ হামিদুল গাজী ও গাড়িতে থাকা নারী আরোহী ফাতেমা ইসলাম এনিকে(২৬) র‌্যাব গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের ব্যবহৃত গাড়িটি একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এছাড়া যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল তা উদ্ধারের কাজ চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে উদ্ধার করা গাড়ি ও আসামিদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

ভাঙ্গায় এলোপাতাড়ি গুলির ঘটনায় নারীসহ দুইজন গ্রেফতার

আপডেট সময় ০৮:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬