শিক্ষা জাতির মেরুদ- উল্লেখ করে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদ- ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে পড়া সেই শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুনিয়র বৃত্তি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এস এম জিলানী বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। শুধু ভালো ফলাফল নয়, নিজেদের যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিটি ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তানরা যাতে মাদকের ভয়াবহতায় জড়িয়ে না পড়ে, সেদিকে পরিবারকে সতর্ক থাকতে হবে। টুঙ্গিপাড়া মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৯২ জন, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৩ জন এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৯ জনসহ মোট ১৪৪ শিক্ষার্থীকে স্মারক সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া জিটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু কুলদানন্দ মল্লিক। এ সময় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে-এস,এম জিলানী
-
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০২:২৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- 33
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























