ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

টঙ্গীতে নাগরিক সমস্যা নিয়ে বিএনপির মতবিনিময় সভা

টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে নাগরিক দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি উঠেছে। জলাবদ্ধতা, পানি নিষ্কাশন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার, মাদক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা, খেলার মাঠ রক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর হাজী পেয়ার আলী স্কুল মাঠে ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার তাহেরুল হক চৌহান। প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, নাগরিক সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ড্রেন ও খাল দখল-দূষণ বন্ধ, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং মাদক প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকার সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। মতবিনিময়ে স্থানীয়রা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার, হাজী পেয়ার আলী স্কুলে বহুতল ভবন নির্মাণ, কবরস্থান নির্মাণ, খেলার মাঠ সংরক্ষণ ও মাদক নিয়ন্ত্রণের দাবি জানান। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন, সরকার জাবেদ আহমেদ সুমন, আসাদুর রহমান আসাদ, গাজী সালাউদ্দিন, সাজেদুল ইসলাম, খাদিজা আক্তার বীনা, আবু বকর সিদ্দিক, আজিজুর রহমান টিপু ও মাহমুদুল হাসান মিরনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নাগরিক সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

টঙ্গীতে নাগরিক সমস্যা নিয়ে বিএনপির মতবিনিময় সভা

আপডেট সময় ০২:৫৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬