মধুপুরের অসোহায় খেটে খাওয়া দিন মজুর লোকদের নিকট থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ অভিযোগ করেন মধুপুর এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ সবুজের বিরুদ্ধে। তাদের সবার বাড়ী মধুপুর উপজেলায়। গত শুক্রবার সন্ধ্যায় এরা সবাই মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলেন করে অভিযোগ করেন, মধুপুর উপজেলা এনসিপির নেতা সবুজ মিয়ার নাম করে কতিপয় দালাল সরকারি ভাতা, থাকার ঘর, হুইল চেয়ার বা সুদমুক্ত ঋণ দেয়ার নামে বিপুল অঙ্কের টাকা ঘুষ তুলেছেন। দীর্ঘ দিন চলে গেলেও সবুজ তাদের অনেকের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেননি। উল্টো দালালরা তার ছত্রছায়ায় থেকে তাদেরকে প্রতিনয়ত হুমকি ধামকি দিচ্ছেন। যারা উৎকোচ তুলেছেন তারা সবুজ মিয়ার দলীয় অনুসারী এবং স্নেহভালোবাসায় চলাফেরা করেন। তারা বলেন, দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু এবং দ্বিতীয় স্বাধীনতার নামে দরিদ্র মানুষের সাথে তারা প্রতারনা করেছেন। তারা সবুজ মিয়া ও তার দালালদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। আগষ্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে তিনি সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাদের খুব স্নেহপ্রবন ছিলেন। সম্পর্কের সুত্রে তিনি ড. রাজ্জাকের মায়ের নামে প্রতিষ্ঠা করা ধনবাড়ী উপজেলার মুশুদ্দী রেজিয়া কলেজে আইটি টিচার হিসাবে চাকরি করেছেন। সম্পর্কের উষ্ণতার কারণে ড. রাজ্জাক তাকে নগদ এক লক্ষ টাকা বখশিশ দেন খুজ নিয়ে জানা যায় মধুপুর উপজেলা এনসিপির ২৪ সদস্যের মধ্যে ১৮ জন সবুজ মিয়ার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তাকে দল থেকে বিতাড়নের দাবি জানান। তারা জানান, সবুজের বিরুদ্ধে সাধারন মানুষের অসংখ্য অভিযোগ। সবুজের মতো দুর্নীতপরায়ন নেতা দলের দায়িত্বে থাকলে মধুপুরে এনসিপির কোন ভবিষ্যৎ নেই। এ ব্যাপারে আরো জানা যায়, যে ১৮ জন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন, সবুজ মিয়া মধুপুর প্রেসক্লাবের একজন সদস্য। সম্ভবত দুই বছর আগে রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব খাটিয়ে তিনি প্রেসক্লাবের সদস্য হন। তবে টানা দুই বছরে তাকে কোন দিন নিউজ করতে দেখেনি মধুপুরের সর্বোত্ত জনগণ । আগষ্টের পট পরিবর্তনের পর যেহেতু তার আকাশচুম্বি ক্ষমতা ছিল এবং এখনো সেই ক্ষমতা চর্চা করেন, তাই কেউ-ই তার সাংবাদিকতা করা বা না করা নিয়ে প্রশ্ন তোলার সাহস পাননা। মধুপুরের সাধারণ জনগনের দাবি সবুজ মিয়া প্রেসক্লাবের সদস্য থাকায় এমন দুর্নীতি করার সাহস পেয়েছে এ পর্যন্ত সবুজের বিরুদ্ধে কোন সাংবাদিক মুখ খুলার সাহস পাননি বার্তমান পক্ষপটে সবুজ মিয়া প্রেসক্লাবের সদস্য পদও বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছেন।
সংবাদ শিরোনাম
মধুপুরের এনসিপির প্রধান সমন্বয়ক সবুজের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ, সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী পরিবার
-
আঃ জলিল (মধুপুর) টাঙ্গাইল - আপডেট সময় ০৩:৩৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- 19
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























