মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামির সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়ার বিদ্যালয় পরিদর্শনকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আউটশাহী ইউনিয়নের রাধানাথ উচ্চবিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া। এ সময় তার সঙ্গে আউটশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আউটশাহী ইউনিয় পরিষদের চেয়ারম্যান সেকান্দর বেপারী উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রের দাবি, তিনি টঙ্গীবাড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ৮ নম্বর মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। মামলার আসামি হিসেবে ওই ব্যক্তি বর্তমানে পলাতক থাকা অবস্থায় কীভাবে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি কর্মসূচিতে তার উপস্থিতি হলো এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ঝড় শুরু হয়েছে। কেউ কেউ বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। স্থানীয়দের একটি অংশের প্রশ্ন, সরকারি দায়িত্ব পালনের সময় একজন পলাতক আসামির সঙ্গে ইউএনওর এমন উপস্থিতি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তৈরি করে কি না। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ বা রাজনৈতিক সম্পৃক্ততা তৈরি হচ্ছে কি না এ নিয়েও আলোচনা চলছে। তবে বিদ্যালয় পরিদর্শনের উদ্দেশ্য ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করা । ওই পলাতক আসামির উপস্থিতির বিষয়ে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কোন পলাতক আসামী নিয়ে পরিদর্শনে যাইনি আমাদের সরকারের একটি প্রকল্প আছে নবকিরণ ক্লাব আমি আউটশাহী রাধানাথ উচ্চবিদ্যালয় ও আউটশাহী নবকিরণ ক্লাব পরিদর্শন করতে গিয়েছিলাম নবকিরণ ক্লাবের দায়িত্বে আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে হিসাবে তাকে আমার নিতে হয়েছে তবে সে পলাতক আসামী কিনা আমি জানিনা যদি পলাতক আসামী হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই গ্রেফতার করা হবে।
সংবাদ শিরোনাম
পলাতক আসামির সঙ্গে ইউএনওর বিদ্যালয় পরিদর্শন ঘিরে নানা প্রশ্ন
-
হুমায়ুন কবির মুন্সিগঞ্জ - আপডেট সময় ০৭:৫৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- 24
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























