ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি

কর্মসংস্থান ব্যাংকের Small Business Microfinance & Micro Enterprise Fund (SBMMEF) প্রকল্পের আওতায় চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শনিবার কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক এবং SBMMEF কর্মসূচির প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান এবং ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহঃ আকতার হোসেন প্রধান। কর্মসংস্থান ব্যাংকের বিভাগীয় কার্যালয়, রংপুরের উপমহাব্যবস্থাপক মোঃ মুঞ্জু রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক SBMMEF ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ এবং মার্কেট লিংকেজ প্রদান করা হবে বলে সংশ্লিষ্টদের অবহিত করেন। পাশাপাশি শুধু ঋণ দেওয়ার মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসার বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরামর্শ প্রদান করেন।  এ সময় উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়নের পাশাপাশি ব্যবসা পরিচালনা, হিসাব ব্যবস্থাপনা ও ঋণের সঠিক ব্যবহারে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। কর্মসূচিতে প্রকল্পের আওতায় ৫ জন নারী ও একজন জন পুরুষ উদ্যোক্তার মধ্যে চেক বিতরণ করা হয়। এসময় ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসংস্থান ব্যাংক, কুড়িগ্রাম শাখা এ কর্মসূচির আয়োজন করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি

আপডেট সময় ০৬:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬