টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) মধুপুর উপজেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ১১:০০ ঘটিকায় মধুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে (থানা মোড়) উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) মধুপুর উপজেলা শাখা, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এমপি (মাননীয় মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়)। প্রধান অতিথির বক্তব্যে বলেন-বিগত ফ্যাসিস্ট সরকার সকল স্তরে দুর্নীতির স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, তারা অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলে গিয়েছেন, সকল ব্যাংকগুলো লুটপাট করে দেশের ব্যাংকগুলো আজ দেউলিয়া। এর থেকে বের হয়ে আসতে সরকারের অনেক পথ পাড়ি দিতে হবে। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শামীম আল মামুন জুয়েল। বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) মধুপুর উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম (স্বপন)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ উবায়দুল্লাহ্-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মীর মনিরুজ্জামান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখা) জনাব মোঃ জাকির হোসেন সরকার (সভাপতি, মধুপুর উপজেলা বিএনপি), মোঃ খুররম খান ইউসুফজী প্রিন্স (সভাপতি, মধুপুর পৌর বিএনপি) মোঃ নাসির উদ্দিন (সাধারণ সম্পাদক, মধুপুর উপজেলা বিএনপি), খন্দকার মোতালিব হোসেন (সাধারণ সম্পাদক, মধুপুর পৌর বিএনপি)। মোঃ বাবুল হাসান (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মধুপুর, টাঙ্গাইল), এম রতন হায়দার (সিনিয়র সহ-সভাপতি, মধুপুর উপজেলা বিএনপি) আনোয়ারা খন্দকার লিলি (সহ-সভাপতি, মধুপুর পৌর বিএনপি)। অনুষ্ঠানে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংবাদ শিরোনাম
ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে সরকার বদ্ধপরিকর-আইসিটি মন্ত্রী
-
আব্দুল জলিল (মধুপুর) টাংগাইল - আপডেট সময় ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 24
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























