ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে বলিভদ্র দাখিল মাদ্রাসার নূরানী শাখা ও হযরত খাব্বাব (রা.) দারুল উলুম মাদ্রাসার পুরস্কার বিতরণী

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নে অবস্থিত বলিভদ্র দাখিল মাদ্রাসার নূরানী শাখা ও হযরত খাব্বাব (রা.) দারুল উলুম মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা সূত্রে জানা গেছে, দ্বীনি ও নৈতিক শিক্ষা প্রসারে প্রতিষ্ঠান দুটি এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে নিয়মিত বার্ষিক পরীক্ষা, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ ও সান্ত¡নামূলকসহ মোট ১০৫ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ৮ জন ছাত্রকে হেফজ সবক প্রদান করা হয়। অনুষ্ঠানে আগামী ১৪ই ডিসেম্বর ২০২৬ তারিখে মাদ্রাসার বার্ষিক মাহফিলের তারিখ নির্ধারণ করা হয় উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা আব্দুল খালেক শরিয়তপুর। অনুষ্ঠানে হাফেজ মো. মোশাররফ হোসেন, মুহতামিম অত্র মাদ্রাসার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো. শরিফুল ইসলাম তালুকদার, সভাপতি অত্র মাদ্রাসা। এ সময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন মাস্টার, সভাপতি বলিভদ্র ইউনিয়ন বিএনপি ও চেয়ারম্যান বিআরডিবি ধনবাড়ী; হাফেজ মাসুদুর রহমান, মডেল কেয়ার টেকার ইসলামিক ফাউন্ডেশন ধনবাড়ী উপজেলা; মাও. ক্বারী আব্দুর রহমান, প্রিন্সিপাল ইকরা মাদ্রাসা ধনবাড়ী; মুফতি আবু ইউসুফ সিরাজি, খতিব বায়তুল মামুর জামে মসজিদ চালাষ; মাও. মাহমুদুল হাসান, খতিব ধনবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ ও ভাইস প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া ধনবাড়ী বাজার মাদ্রাসা। আখেরি বয়ান ও মোনাজাত পরিচালনা করেন মাও. মাহমুদুল হাসান। অতিথিরা পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, নৈতিক ও দ্বীনি শিক্ষার মাধ্যমেই আদর্শ সমাজ গঠন সম্ভব। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কোরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা। পরে মাদ্রাসার দাতা ও সহযোগী কারীদের এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে বলিভদ্র দাখিল মাদ্রাসার নূরানী শাখা ও হযরত খাব্বাব (রা.) দারুল উলুম মাদ্রাসার পুরস্কার বিতরণী

আপডেট সময় ০৮:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬