ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের অনুষ্ঠানটি অসাধারণ। এখানে উপস্থিত থাকতে পারলে আমার নিজেরও ভালো লাগতো। ঢাকায় ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত হতে পারিনি। সকলের প্রতি শুভকামনা রইলো।’ তিনি বলেন, ‘আগামী দিনে আমরা সকলে মিলে এই টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনাদের পাশে থাকবো সবসময়।’ সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের পেশা অত্যন্ত সম্মানিত এবং দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জাতি ও দেশ গঠনের কাজে আপনারা সহযোগিতা করবেন।’ টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার, কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টাঙ্গাইল জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলন মেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি টাঙ্গাইল জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকরা। পরে দিনব্যাপী এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক মতবিনিময়, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশের এক মিলন মেলায় পরিণত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

টাঙ্গাইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী টুকু

আপডেট সময় ০৮:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬