ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই কাঠামোর মধ্যে আনতে পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের অংশ হিসেবে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় কালীগঞ্জ পৌরসভার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্প্রসারণ, নাগরিক সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের সম্ভাব্য দিক নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি একটি পরিকল্পিত পৌর এলাকা গড়ে তুলতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও স্থানীয় বাস্তবতাকে মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রকল্পটির কারিগরি সহায়তায় রয়েছে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড (ডিডিসি)। সভায় স্বাগত বক্তব্য দেন কালীগঞ্জ পৌর প্রশাসক এ. টি. এম. কামরুল ইসলাম। সমাপনী বক্তব্য দেন জিআইপি মহাপরিকল্পনা প্রকল্পের টিম লিডার আজহার আলী। সভায় কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, জিআইপি মহাপরিকল্পনা প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক আবুল হোসেন এবং এলজিইডির আঞ্চলিক সমন্বয়ক আবদুল মান্নান উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবীরাও সভায় অংশ নেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিডিসি লিমিটেডের নগর পরিকল্পনাবিদ আবুল বাশার, আবদুল আহাদ নাফিস ও নাজমুস সাদাত। আলোচনায় বক্তারা বলেন, কালীগঞ্জ পৌরসভার উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনসংখ্যা, পরিবেশ, যোগাযোগ, নাগরিক সেবা ও ভবিষ্যৎ নগরায়ণের বিষয়গুলো বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। স্থানীয় বাস্তবতা ও জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা হলে তা পৌরসভার টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কালীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

আপডেট সময় ০৮:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬