ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা

২৮ সেপ্টেম্বর’২৬ সোমবার জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’ (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম ও মো. নূরুল হুদাসহ মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ মজিবর রহমান বর্তমান বাস্তবতার নিরিখে সুনির্দিষ্ট কর্মকৌশল প্রণয়নের তাগিদ দেন। তিনি স্বল্প সুদের আমানত সংগ্রহ ত্বরান্বিত করার পাশাপাশি অটো চালান, বাংলা কিউআর কোডের ব্যবহার ও সিএমএসএমই খাতে অর্থায়ন বৃদ্ধির জন্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে ব্যাংকের আর্থিক ভারসাম্য বজায় রাখতে শ্রেণীকৃত ঋণ আদায় কার্যক্রম আরও জোরালো করার নির্দেশ দেন তিনি। ঋণ ঝুঁকি কমাতে এবং অবলোপনকৃত ঋণ পুনরুদ্ধারে কঠোর হওয়ার ওপর সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। ব্যাংকের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা

আপডেট সময় ০৮:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬