“সবুজে বাঁচি, সবুজে বাঁচাই” এই প্রত্যয়ে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার ২টি আনসার ও ভিডিপি ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। ক্লাব দুটি হলো নিজবর্ণি আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব, পৌরসভা, ধনবাড়ী এবং আমিরপুর আনসার ও ভিডিপি উন্নয়ন ক্লাব, যদুনাথপুর, ধনবাড়ী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের অভিযানে মোট ৪১টি চারা রোপণ করা হয়। এর মধ্যে তালগাছের চারা ৫টি, মেহগনির চারা ১০টি, নিমের চারা ৮টি, জলপাই চারা ১০টি, কাঠবাদামের চারা ৫টি এবং চাপালিশের চারা ৩টি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মতিউর রহমান পিভিএমএস, ধনবাড়ী উপজেলার আনসার কমান্ডার এবং বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রীগণ। এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। আমরা ৪১টি ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ করেছি। শুধু রোপণ করেই দায়িত্ব শেষ নয়, প্রতিটি চারা বাঁচিয়ে রাখতে আমাদের সদস্যরা নিয়মিত তদারকি করবে। মোঃ মতিউর রহমান পিভি এম এস ধনবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক বলেন, আনসার ও ভিডিপি সবসময় দেশ ও মানুষের সেবায় কাজ করে। সবুজ ও নির্মল পরিবেশ গড়তে তৃণমূলে সচেতনতা তৈরির অংশ হিসেবেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, এ উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, রোপণকৃত চারার নিয়মিত পরিচর্যা করা হবে।
সংবাদ শিরোনাম
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান
-
জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল - আপডেট সময় ০২:৩২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















