ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা Logo জামালপুরে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বঞ্চিত ৫১ জন আমরণ অনশনে Logo খাল খনন নামে ৩০ লাখ টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ Logo অফিস বন্ধ করে সদস্যদের তিন কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন সমিতির সভাপতি Logo টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড Logo গাইবান্ধায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন Logo কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ Logo তাড়াশে অতিরিক্ত টাকা দিলেই মিলছে গুদামজাত সার Logo ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান Logo ৯ প্রতারক গ্রেফতার, উদ্ধার নগদ টাকা-২০ সিম-১১ মোবাইল

টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও অর্থদ- দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর টুঙ্গিপাড়া উপজেলা এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় চরগোপাপুর গ্রামের কালাম সিকদারের ছেলে সজীব সিকদার(৩৫)-কে গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদ- ও ৫০ টাকা অর্থদ- দেওয়া হয়। অপরদিকে চর কুশলী এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে মো. শামীম শেখ (১৯)-কে ইয়াবা সেবনের অভিযোগে আটক করা হয়। একই আইনে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদ- ও ৫০ টাকা অর্থদ- দেন। অভিযান চলাকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা হাওরাঞ্চলের হাটবাজারে ধানের চারা ব্যাপক চাহিদা

টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাঁজা সেবনে ১ মাস, ইয়াবা সেবনে ৩ মাসের কারাদন্ড

আপডেট সময় ০২:৩৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬