উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধনবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুরুজ্জামান মিয়া লিপু। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মোহাব্বত, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপ্ন, বিশিষ্ট ব্যবসায়ী টুটুল, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজন খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীবসহ ছাত্রদল-যুবদলের নেতাকর্মী ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি ও ফুটবল কোচ জহিরুল ইসলাম মিলন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
সংবাদ শিরোনাম
ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
-
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি - আপডেট সময় ১০:০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















