ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির ৭৯তম সভা অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ-এর নির্বাহী কমিটির ৭৯তম সভা ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এতে সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ড. এম কামাল উদ্দীন জসিম, সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াদ মাহমুদ চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, এনসিসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, পূবালী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আনিসুজ্জামান, যমুনা ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম, ট্রাস্ট ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসাইন সরকার এবং প্রাইম ব্যাংক পিএলসি’র সৈয়দ মুর্তজা হাসান। কমিটির সদস্যসচিব ও বোর্ডের সেক্রেটারি জেনারেল (ভারপ্রাপ্ত) মুফতী মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী আন-নাদাভী সভা পরিচালনা করেন।
এছাড়াও সভায় বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (আইবিআরপিডি)-এর পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
সভায় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের গঠনতন্ত্র ও সংঘস্মারক সংশোধনসহ বোর্ডের সার্বিক নীতি নির্ধারণী ও কৌশলগত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটির ৭৯তম সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬