ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিএমএসএমই নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন Logo কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক Logo তেল-চিনির সরবরাহ সঙ্কট ডিম-সবজিতেও বাড়তি দাম Logo নির্মাণ শেষের আগেই এশিয়ান হাইওয়ের ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ফাটল Logo সৌর বিদ্যুতের সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি Logo দেশ-বিদেশে পাটের বাজার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে সরকার Logo অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী Logo ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী Logo কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী Logo জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

সিএমএসএমই নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন

রংপুর অঞ্চলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এসএমই ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশন এর উদ্যোগে ০৪ অক্টোবর ২০২৬ইং তারিখে রংপুর অঞ্চলে সিএমএসএমই নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা ও বৈধ পথে প্রবাসী আয় প্রেরণে “Acceleration Program on Financial Literacy for CMSME Women Entrepreneurs and Awareness on Formal Remittance Channels for Wage Earners” এর উপর এক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে, বাংলাদেশ ব্যাংক, রংপুর জোন এর নির্বাহী পরিচালক জনাব মো: সালাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক, রংপুর এর অতিরিক্ত পরিচালক জনাব মো: আলমগীর, যুগ্ম পরিচালক জনাব ফররুক আহমদ লিটন ও স্বপন কুমার রায়, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কৃষি বিনিয়োগ ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর প্রধান জনাব মো: আবদুর রহিম, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি জনাব মো: ইব্রাহিম হোসেন, রংপুর শাখার ব্যবস্থাপক জনাব মো: করিমুল্লাহ, ফরেন রেমিট্যান্স ডিপার্টমেন্ট এর প্রধান জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন-সহ নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর এভিপি জনাব মো: মঞ্জুর রহমান।
কর্মসূচিতে সিএমএসএমই খাতের নারী উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা গ্রহণ, আনুষ্ঠানিক আর্থিক চ্যানেল ব্যবহারের গুরুত্ব এবং প্রবাসী আয় বৈধ পথে দেশে পাঠানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে আর্থিক জ্ঞান বৃদ্ধির উপর বিশদ আলোচনা করা হয়। তাছাড়া কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা, তাঁদের আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ও আনুষ্ঠানিক রেমিট্যান্স চ্যানেল সম্পর্কে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সিএমএসএমই খাতের উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিএমএসএমই নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন

সিএমএসএমই নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের জন্য আর্থিক সাক্ষরতা কর্মসূচির আয়োজন

আপডেট সময় ০৬:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬