ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামন্ডপে কঠোর নিরাপত্তা, থাকবে পুলিশের ৩ বিশেষ টিম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৮৯টি পূজামন্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজামন্ডপের নিরাপত্তায় পুলিশের তিনটি বিশেষ টিম মাঠে কাজ করবে। পাশাপাশি ৫৫৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে দুর্গাপূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি শুকদেব মন্ডল, সম্পাদক দুলাল চন্দ্র সিকদার, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, উপজেলা আনসার কর্মকর্তা সালমা আক্তার, ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং সংশ্লিষ্টরা। সভায় সিদ্ধান্ত হয়, পূজামন্ডপের আশপাশের সড়কে কোনো দোকানপাট বা মেলা বসানো যাবে না। যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ডপগুলোতে দুই শিফটে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, জেনারেটর ও এসি-ডিসি বাতির ব্যবস্থা, রেজিস্টার সংরক্ষণ এবং দায়িত্বপ্রাপ্তদের ডিউটি নিশ্চিত করতে বলা হয়। এ ছাড়া পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশপথ, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ইউএনও মোহাম্মদ দিদারুল আলম বলেন, টুঙ্গিপাড়ার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার মোট ৮৯টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পূজামন্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশপথের ব্যবস্থাও করা হচ্ছে। উপজেলা আনসার কর্মকর্তা সালমা আক্তার জানান, ৮৯টি পূজাম-পে মোট ৫৫৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ১০টি মন্ডপে আটজন করে মোট ৮০ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। ওসি আইয়ুব আলী বলেন, পূজার সার্বিক নিরাপত্তায় পুলিশের তিনটি বিশেষ টিম মাঠে কাজ করবে। এছাড়া ১৬টি কেন্দ্রে ১৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৮৯টি মন্ডপের মধ্যে টুঙ্গিপাড়া পৌরসভায় ৩টি, পাটগাতী ইউনিয়নে ১১টি, ডুমুরিয়া ইউনিয়নে ২০টি, গোপালপুর ইউনিয়নে ৪৭টি, কুশলী ইউনিয়নে ৪টি এবং বর্ণী ইউনিয়নে ৪টি ম-প রয়েছে। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামন্ডপে কঠোর নিরাপত্তা, থাকবে পুলিশের ৩ বিশেষ টিম

আপডেট সময় ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬