ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন Logo জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অনুদানের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী Logo বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর Logo শান্ত শিল্পাঞ্চল, ছুটির দিনেও চলছে উৎপাদন Logo রংপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি Logo চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের Logo অশ্লীলতার মোকাবিলায় বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার Logo আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী Logo জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি Logo হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তান গোলরক্ষকের!

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (এসবিআইএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ। বুধবার (৭ অক্টোবর ২০২৬) এসবিআইএলের পরিচালনা পর্ষদের ৩০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ এসবিএসি ব্যাংক পিএলসির প্রতিনিধি পরিচালক হিসেবে ইনটেক সল্যুশন কর্তৃক মনোনীত। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন খ্যাতিমান পেশাদার হিসাববিদ ও করপোরেট নির্বাহী। বাংলাদেশ, মালয়েশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়াসহ ছয়টি দেশে তাঁর ২৭ বছরেরও বেশি সময়ের নেতৃত্ব ও পেশাগত অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো ও কাউন্সিল সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে মাস্টার অব কমার্স ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন। আর্থিক ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক নেতৃত্ব এবং সাংগঠনিক রূপান্তরের ক্ষেত্রে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। তাঁর অভিজ্ঞতা এসবিএল-এর কৌশলগত দিকনির্দেশনা, করপোরেট সুশাসন এবং পুঁজিবাজারসংশ্লিষ্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ

আপডেট সময় ০৬:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬