ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড Logo নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির Logo ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার: সমাজকল্যাণমন্ত্রী Logo বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ Logo দেশের সামগ্রিক উন্নয়নে নারীস্বাস্থ্যের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে : জুবাইদা রহমান Logo কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন Logo সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo পাকিস্তানের ২১ বছরের ব্যাটারের তাণ্ডবে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জয় Logo বিমানে পাওয়ার ব্যাংক বিস্ফোরণ এড়াতে করণীয় Logo ৩০ মিনিটে ঘর গোছাবেন করবেন যেভাবে

বাংলাদেশ কৃষি ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন আবু সাঈদ মোঃ রওশানুল হক

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৮ই অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনমূলে আবু সাঈদ মোঃ রওশানুল হক পদোন্নতিপ্রাপ্ত হয়ে দেশের সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক ‘বাংলাদেশ কৃষি ব্যাংক’-এ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন। দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন। পদোন্নতির পূর্বে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে প্রশাসন মহাবিভাগ, পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগ, আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগ এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (CAMLCO) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জনাব রওশানুল হক ১৯৯৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক, প্রাইম ব্যাংক পিএলসি এবং বেসিক ব্যাংক পিএলসিতে বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বেসিক ব্যাংকে দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে তিনি শাখা ব্যবস্থাপক, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ, সিএফও, সিআরও, ইনোভেশন অফিসার এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন মহাবিভাগের প্রধান ও সার্কেল প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী জনাব আবু সাঈদ মোঃ রওশানুল হক বরিশাল ক্যাডেট কলেজ থেকে এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বি.এস.সি (সম্মান) এবং এম.এস.সি সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ডাটা সায়েন্স ও মেশিন লার্নিং বিষয়ে পিএইচডি গবেষণারত আছেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) থেকে ব্যাংকিং ডিপ্লোমা (DAIBB) সম্পন্ন করেছেন এবং সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (CCNA) সহ ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটির ওপর দেশ-বিদেশে একাধিক প্রশিক্ষণ ও ডিগ্রি অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে সামাজিক ব্যাংকিং, কৃষি অর্থায়ন ও ক্ষুদ্র-মাঝারি শিল্প উন্নয়নে অভিজ্ঞতা অর্জনে তিনি যুক্তরাজ্য, শেঞ্জেনভুক্ত একাধিক রাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের ১৫ টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড

বাংলাদেশ কৃষি ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন আবু সাঈদ মোঃ রওশানুল হক

আপডেট সময় ০৭:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬