গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় অবস্থিত বেগম সুফিয়া মডেল হাই স্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউট এর বার্ষিক অভিভাবক দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহন করেন। দেওয়ান মোয়াজ্জেন হোসেনে ও রেজাউল করিম এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাপতি ব্যারিস্টার খন্দকার দিদার উস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান (এমপি)। এ সময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রা সরকার হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, বেগম সুফিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, গাজীপুর জেলা জাসাস এর আহবায়ক শাহ এরশাদ ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং অভিভাবক ও ছাত্রছাত্রী বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান (এমপি) শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, তোমাদের সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বাবা-মা ও শিক্ষকদের সম্মান করবে, নিয়মিত পড়াশোনা করবে এবং দেশের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রস্তুত করবে। তোমাদের সাফল্যের মধ্য দিয়েই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের মুখ উজ্জ্বল হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিতে হবে।
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন
-
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি - আপডেট সময় ০২:১৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















